ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষা: বরিশাল বোর্ডে প্রতি চারজনের একজন অনিয়মিত পরীক্ষার্থী

  • Reporter Name
  • Update Time : ১২:১৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৩০ Time View
৫৩

ডেস্ক সংবাদ : চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে অংশগ্র নেয়া প্রতি চারজন পরীক্ষার্থীর মধ্যে একজনই অনিয়মিত, যারা আগের বছরে অকৃতকার্য হয়ে আবার পরীক্ষায় অংশ নিচ্ছেন।

এবার বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে মোট ৮১ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৮২২ জন, যা মোট পরীক্ষার্থীর এক-চতুর্থাংশই অনিয়মিত।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষায় এই বোর্ডে অকৃতকার্য হয়েছিল ৩৬ হাজার ১৭৩ জন পরীক্ষার্থী। ফলে পাসের হার নেমে আসে ৫৬ দশমিক ৩৮ শতাংশে। সেই ব্যর্থতার ধারাবাহিকতায় প্রায় ২০ হাজার শিক্ষার্থী এবার পুনরায় পরীক্ষায় অংশগ্রহণ করছে।

তুলনামূলকভাবে দেখা যায়, ২০২৫খ্রিষ্টাব্দের অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ হাজার ৫৭৬ জন। এর মধ্যে ছাত্র ছিল ৪ হাজার ৭৮০ জন এবং ছাত্রী ২ হাজার ৭৯৬ জন। এ বছর সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

সংশ্লিষ্টদের মতে, গত বছর এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের মধ্যে বিশেষ করে ইংরেজি ও গণিত বিষয়ে দুর্বলতা বেশি ছিল। এ কারণে এসব বিষয়ে শিক্ষার্থীদের প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে মাদকাসক্ত বাবার ভয়ে থানায় শিশুকন্যা, বিএনপি নেতাকে অব্যাহতি

এসএসসি পরীক্ষা: বরিশাল বোর্ডে প্রতি চারজনের একজন অনিয়মিত পরীক্ষার্থী

Update Time : ১২:১৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬