ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য : ইঞ্জিনিয়ার সোবহান

  • Reporter Name
  • Update Time : ১০:০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৩ Time View
৮৮

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) নির্বাচনী এলাকার ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন, অবহেলিত এ আসনের উন্নয়ন, চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত করে বেকার সমস্যা দূর করাসহ সকল ধর্মের মানুষের সহাবস্থানে নির্ভয়ে বসবাস করাই হচ্ছে আমরা নির্বাচনের মূল লক্ষ্য।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ ও পথসভায় তিনি (আবদুস সোবহান) আরও বলেছেন, আমার কোন ক্যাডার বাহিনী নেই। আমার আছে শুধু সাধারণ মানুষের দোয়া, ভালবাসা ও অকুণ্ঠ সমর্থন। সেইসব সাধারণ জনগণের ভালবাসা ও উৎসাহের কারণেই আমি এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।

ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন, জয়-পরাজয় যাহাই হোক না কেন, সাধারণ মানুষ চায় সুষ্ঠু ভোটগ্রহণ। যেখানে থাকবে না কোন, হামলা ও হুমকির কোন ঘটনা। কারণ মানুষ বিগত ১৭ বছর ভোট দিতে পারেননি। এবার তারা হুমকি ধামকি ছাড়া উৎসবমুখর পরিবেশে ভোটপ্রদান করতে চায়। সাধারণ মানুষ যে প্রার্থীকে যোগ্য মনে করবেন তাকেই ভোটপ্রদান করবেন সেই নিশ্চয়তা চাচ্ছি।

অভিযোগ করে ফুটবল মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই একজন প্রার্থীর সমর্থকরা লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করছে। ইতোমধ্যে তারা প্রতিদ্বন্দ্বী হাতপাখা মার্কার প্রার্থীকে প্রকাশ্যে প্রচারণায় বাধা প্রদান করেছে। আমার কর্মী সমর্থকদের ওপর একাধিকবার হামলা চালিয়েছে। অব্যাহতভাবে হুমকি প্রদর্শন করছে। বিভিন্নস্থান থেকে আমার নির্বাচনী ব্যানার খুলে ফেলা হয়েছে। এসবের বিরুদ্ধে এখনই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা না হলে নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে চরম শঙ্কা থেকেই যাচ্ছে। এজন্য আমি (সোবহান) প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিইসির কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া

উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য : ইঞ্জিনিয়ার সোবহান

Update Time : ১০:০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬