
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে, উজিরপুর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যান ফ্রন্টের আয়োজনে, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা বিএনপির সদস্য, উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি বরিশাল-২(উজিরপুর-বানারীপাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সমর্ৎনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৩১ জানুয়ারি শনিবার সন্ধ্যায় উজিরপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের রাখালতলা বালুর মাঠে, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যান ফ্রন্টের সভাপতি পলাশ কুন্ডু এর সভাপতিত্বে, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল হাওলাদার এর সঞ্চালনায়, প্রধান অতিথী ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ শহীদুল ইসলাম খান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন খান, পৌর বিএনপির সাধারন সম্পাদক রোকনুজ্জামান টুলু, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন, উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম হাওলাদার, ফারুক হোসেন, মামুন সিকদার, গিয়াস উদ্দিন আকন, হেমায়েত উদ্দিন খলিফা, পৌর বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক মোস্তফা জামান(সুমন বালী), পৌর বিএনপির দপ্তর সম্পাদক মোঃ হালিম হাওলাদার, পৌর বিএনপির আইন বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজ মিয়া, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নয়ন হাওলাদার, সাধারন সম্পাদক ইব্রাহীম ফকির, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আরিফ হান্নান আবু, সাধারণ সম্পাদক মোঃ সবুর হাওলাদার, পৌর যুবদলের আহবায়ক সাহাবুদ্দিন আকন সাবু, যুগ্ন-আহবায়ক হাফিজুর রহমান, কালাম ফরাজী, মোঃ আব্দুস সালাম হাওলাদার, উপজেলা শ্রমিক দলের সাবেক আহবায়ক আতিকুল ইসলাম বিপ্লব, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ মনিরুজ্জামান লিখন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিলন হাওলাদার, যুগ্ন-আহবায়ক মেহেদি হাসান ভুইয়া, পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ শহীদুল ইসলাম, পৌর মহিলা দলের সভাপতি মাকসুদা আক্তার শিল্পী, সাধারন সম্পাদক মনিরা আক্তার শিখা সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ ও বিভিন্ন ধর্মের নারী পুরুষ উপস্থিত ছিলেন।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু ভার্চুয়ালি বক্তব্য রাখেন তিনি বলেন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই ঐক্যবদ্ধ হয়ে ১২ ফেব্রুয়ারী কেন্দ্র গিয়ে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করে, দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী করব।
Reporter Name 









