ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উজিরপুরে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষ : ছাত্রদল নেতা রাহাত বহিষ্কৃত

  • Reporter Name
  • Update Time : ০২:০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ২৭ Time View
৫২

নিজস্ব প্রতিবেদক : বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে মাছের ঘের দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) রাতে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক তারেক সুজন ও সদস্যসচিব মুরাদ হাওলাদার রনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বহিষ্কৃত নেতা রাফিন খন্দকার রাহাত সাতলা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তবে বহিষ্কারের নির্দিষ্ট কারণ বিস্তারিত উল্লেখ করা হয়নি।

এর আগে গত শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাতলা ইউনিয়নের পটিবাড়ি এলাকায় প্রায় ১,৪০০ একরের একটি মাছের ঘের দখলকে কেন্দ্র করে বিএনপি, ছাত্রদল ও যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, সাতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সরোয়ার সরদার ও ছাত্রদল নেতা রাহাতের নেতৃত্বে একদল লোক যুবদল কর্মী জাহাঙ্গীর আলম জুয়েল ও মামুন হাওলাদারের ওপর হামলা চালিয়ে তাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিরোধপূর্ণ ওই ঘেরে জমির মালিকদের সম্মতি ছাড়াই মাছ চাষের উদ্যোগ নেওয়া হচ্ছিল। এ নিয়ে বৈঠক চলাকালে হামলার ঘটনা ঘটে এবং পরে রাতের দিকে জুয়েলের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বহিষ্কৃত নেতা রাফিন খন্দকার রাহাত। তার দাবি, প্রতিপক্ষই তাদের ওপর হামলা চালিয়েছে এবং এতে তাদের পক্ষের চারজন আহত হয়েছেন। বহিষ্কারের বিষয়টিও তিনি পরে জেনেছেন বলে জানান।

উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

উজিরপুরে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষ : ছাত্রদল নেতা রাহাত বহিষ্কৃত

Update Time : ০২:০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬