ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উজিরপুরে বিএনপি নেতার কাছে চাঁদা দাবি, অতঃপর

  • Reporter Name
  • Update Time : ০৩:১৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ৪২ Time View
৭৩

নিজস্ব প্রতিবেদক : বরিশালের উজিরপুর উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় বিএনপি নেতার বাড়িতে দুর্র্ধষ চুরি সংঘঠিত হয়েছে।

ফলে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। জানা গেছে, উজিরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হাজী মঞ্জিল বাড়ির আব্দুর রব ফকিরের ছেলে এবং বিএনপির বৃহত্তর  ঢাকা জেলার সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো. মোস্তফা কামাল লিটন বাড়ি নির্মাণ কাজের জন্য বসতঘরের সামনে একটি সাবমারসিবল পাম্প স্থাপন করেন এবং কয়েক টন রড মজুদ রাখেন।

নির্মাণ কাজ শুরুর সময় কিছু দুষ্কৃতকারী তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ রয়েছে।

গত ১৭ মার্চ দিবাগত রাত তিনটার দিকে দুর্বৃত্তরা তার বাড়িতে ঢ়ুকে সাবমারসিবল পাম্প ও প্রায় ৫০০ কেজি রড চুরি করে নিয়ে যায়। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।

মোস্তফা কামাল লিটন বলেন, বাড়ির নির্মাণ কাজ শুরু করার সময় আমার কাছে সন্ত্রাসী ধরনের কিছু লোক ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি সেই টাকা দিতে রাজি না হওয়ায় তারা বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় এই চুরির ঘটনা ঘটেছে বলে আমি প্রাথমিকভাবে ধারনা করছি। চুরির ঘটনায় উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম জানিয়েছেন, অভিযোগের তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

উজিরপুরে বিএনপি নেতার কাছে চাঁদা দাবি, অতঃপর

Update Time : ০৩:১৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬