ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উজিরপুরের বামরাইল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা জালিছ সরদারের

  • Reporter Name
  • Update Time : ০২:০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ২৯ Time View
৫২

নিজস্ব প্রতিবেদক : বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী ৭ নম্বর বামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়া মোহাম্মদ জালিছ সরদার।

তিনি বর্তমানে বামরাইল ইউনিয়ন বিএনপিরসহ, সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা দক্ষিন জিয়ামঞ্চের যুগ্ন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শনিবার (১১ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করেন।

জালিছ সরদার জানান, ২০২৪ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার কারণে তিনি তিনটি রাজনৈতিক মামলার আসামি হন এবং কারাবরণ করেন। পরবর্তীতে একই বছরের ৬ আগস্ট বিশেষ বিবেচনায় তিনি মুক্তি লাভ করেন।

তিনি অভিযোগ করে বলেন, “বিগত ১৬ বছরে বামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান উন্নয়নে মনোযোগী ছিলেন। কিন্তু পুরো ইউনিয়নে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি।”

এ সময় তিনি নির্বাচিত হলে বামরাইল ইউনিয়নকে উপজেলার মধ্যে একটি “মডেল ও শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ” হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য, বামরাইল ইউনিয়ন বরিশালের উজিরপুর উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

উজিরপুরের বামরাইল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা জালিছ সরদারের

Update Time : ০২:০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬