ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ উপলক্ষে বানারীপাড়ায় ৫ হাজার পরিবারে শাড়ি-লুঙ্গি বিতরণ

  • Reporter Name
  • Update Time : ১১:১৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ২৬ Time View
৫১
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে ব্যারিষ্টার সৈয়দ সাইফুল হক সাইফের উদ্যোগে সাবেক হুইপ প্রয়াত সৈয়দ শহীদুল হক জামালের পরিবারের পক্ষ থেকে ৫ হাজার দরিদ্র পরিবারের মাঝে উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
গত তিন দিন ধরে বানারীপাড়া পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় এ শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।  শনিবার দিনভর সাবেক হুইপ প্রয়াত সৈয়দ শহীদুল হক জামালের উপজেলার লবনসাড়ার গ্রামের বাড়িতে চার হাজার দরিদ্র মানুষের মাঝে  শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।
রোববার সকালে  বানারীপাড়া সন্ধ্যা নদীর দুই পাড়ের খেয়া ও ফেরীঘাটে  শ্রমিকদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। এছাড়াও সোমবার বানারীপাড়া পৌরশহরসহ বিভিন্ন এলাকায় কোরবানির ঈদের এ উপহার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
এ প্রসঙ্গে সাবেক হুইপ প্রয়াত সৈয়দ শহীদুল হক জামালের ছোট ছেলে ব্যারিষ্টার সৈয়দ সাইফুল হক সাইফ বলেন, এলাকাবাসীর সুখে-দুঃখে আমরা সবসময় পাশে ছিলাম আগামীতেও থাকবো ইনশাআল্লাহ্।
আমার প্রয়াত বাবা-মায়ের আত্মার মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া কামনা করছি। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি পেয়ে খুশিতে উচ্ছ্বসিত দরিদ্র এ পরিবারগুলো  ব্যারিষ্টার সাইফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

সিলেটে আ.লীগ নেতা, তার স্ত্রী ও গৃহপরিচারিকার গলাকাটা মরদেহ উদ্ধার

ঈদ উপলক্ষে বানারীপাড়ায় ৫ হাজার পরিবারে শাড়ি-লুঙ্গি বিতরণ

Update Time : ১১:১৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬