ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আ. লীগের সাবেক চেয়ারম্যানকে মারধর, যুবদল নেতা বহিষ্কার

  • Reporter Name
  • Update Time : ০৮:৩০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪১ Time View
৭৯

নিজস্ব প্রতিবেদক : নাটোরের সিংড়ার ছাতারদিঘী ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন আকন্দকে মারধরের ঘটনায় ওই ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামিম হোসেনকে দল থেকে বহিষ্কার করা করা হয়েছে। নির্বাচনের পরদিন মারধরের এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

যুবদলের কেন্দ্রীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দলীয় নীতি–পরিপন্থী কর্মকাণ্ড এবং নানা অনাচারের কারণে শামিম হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বহিষ্কৃত নেতা ভবিষ্যতে কোনো ধরনের অপকর্মে জড়িত হলে তার দায়দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

এ বিষয়ে বহিষ্কৃত যুবদল নেতা শামিম হোসেন বলেন, ঘটনার দিন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আকস্মিকভাবে।

ইচ্ছাকৃতভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার কোনো কাজ করিনি। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে জড়িত এবং দলের আদর্শের প্রতিই আস্থাশীল রয়েছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

আ. লীগের সাবেক চেয়ারম্যানকে মারধর, যুবদল নেতা বহিষ্কার

Update Time : ০৮:৩০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬