ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলোচনায় ইরান ‘খুবই আন্তরিক’, দাবি ট্রাম্পের

  • Reporter Name
  • Update Time : ০৫:০৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১৯ Time View
৩৩

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান এখন ‘খুবই আন্তরিক’ মনোভাব দেখাচ্ছে। তিনি বলেন, এই পরিস্থিতিতে তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য বড় ধরনের সামরিক হামলা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

শুক্রবার (২৪ জুলাই) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযানের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে—এমন খবর প্রকাশের পর এ বিষয়ে তার অবস্থান জানতে চাইলে তিনি এ প্রতিক্রিয়া জানান।News

ট্রাম্প বলেন, ‘দেখুন, আমরা বর্তমানে তাদের সঙ্গে কথা বলছি। আমার মনে হয়, দিন বাড়ার সঙ্গে সঙ্গে তারা বেশ আন্তরিক হয়ে উঠছে, যার কারণটাও হয়তো বেশ পরিষ্কার।’

তবে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট পরিকল্পনা বা সময়সূচি প্রকাশ করেননি। ট্রাম্প জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং চলমান আলোচনার অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেলেও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। দুই দেশের মধ্যে আলোচনা কী ফল বয়ে আনে, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের। তথ্যসূত্র: মিডল ইস্ট আই

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

লালমোহনে বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়া, ছাত্রদল নেতা বহিষ্কার

আলোচনায় ইরান ‘খুবই আন্তরিক’, দাবি ট্রাম্পের

Update Time : ০৫:০৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬