ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

  • Reporter Name
  • Update Time : ০৫:৩০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১৫ Time View
২৪

ডেস্ক রিপোর্ট : আর্জেন্টিনার সান হুয়ান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাতজন। বুধবার (২৯ জুলাই) ঘটে যাওয়া এ দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। খবর জিনহুয়ার।

স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে বেল ৪১২ মডেলের হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সান হুয়ানে প্রশিক্ষণ শেষ করে লা রিওহা প্রদেশে দাবানল নিয়ন্ত্রণ অভিযানে যাওয়ার সময় হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে। পরবর্তীতে অনুসন্ধানে পাঠানো আরেকটি হেলিকপ্টার বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে বের করে।

সান হুয়ানের গভর্নর জানান, হেলিকপ্টারে থাকা ৭ জনই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সিভিল ডিফেন্স পরিচালক, ফায়ার সার্ভিস প্রধান এবং উপ-পুলিশ প্রধানও ছিলেন।

এদিকে, হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা তদন্ত করছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

লালমোহনে বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়া, ছাত্রদল নেতা বহিষ্কার

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

Update Time : ০৫:৩০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬