ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা একা নই আমাদের সাথে জনগণ আছে: চরমোনাই পীর

  • Reporter Name
  • Update Time : ১২:৩৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৪ Time View
১০১

নিজস্ব প্রতিবেদক : অনেকে বলে আমরা একা হয়ে গেছি আমরা একা নই, আমাদের সাথে জনগণ আছেন। মানব রচিত সংবিধানে স্বাধীনতার পর গত ৫৪ বছরে দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়নি। গত ২০২৪ সালের ৫ আগস্টের পর ইসলামের পক্ষে দেশে আওয়াজ উঠেছে। কোরআনের সংবিধানে দেশ চালালে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।

রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে নোয়াখালীর সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী) আসনে হাতপাখার প্রার্থী জহিরুল ইসলামের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন প্রচলিত নিয়মে দেশ পরিচালনার ফলে সাধারণ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে দেশ। দুর্নীতির কারনে বিশ্বের কাছে দেশকে অপমানিত করা হয়েছে।

এ সময় ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের হাতে ফুল দিয়ে জাসদের শতাধিক নেতাকর্মী তাদের দলে যোগ দান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া

আমরা একা নই আমাদের সাথে জনগণ আছে: চরমোনাই পীর

Update Time : ১২:৩৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬