ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে এফিডেভিট জালিয়াতি, ছাত্রলীগ নেতাকে অর্থদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০২:১৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৫২ Time View
৯৯

নিজস্ব প্রতিবেদক : বরগুনার আমতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলরকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থ পরিশোধে ব্যর্থ হলে অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার সকালে আমতলী আদালতে এফিডেভিট করতে এসে প্রত্যয়নপত্র দাখিল করেন আমতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. নুরুজ্জামান (৩৫)। তিনি আমতলী পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।

এ সময় তার কাগজপত্রে সন্দেহ হলে চেক করে প্রত্যয়নপত্র জাল ধরা পড়ে। পরে তাকে আটক করা হয়। বিকেলে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আমতলী আদালতের পেশকার আবু বক্কর বলেন, আদালতে এফিডেভিট জালিয়াতি করতে এসে জাল প্রত্যয়নপত্র দাখিল করেন মো. নুরুজ্জামান। পরে বিচারক আসামিকে প্রতারণার দায়ে-এ দণ্ড দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত আসামি ছাত্রলীগ নেতা ও ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. নুরজ্জামান দণ্ডের কথা স্বীকার করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

আমতলীতে এফিডেভিট জালিয়াতি, ছাত্রলীগ নেতাকে অর্থদণ্ড

Update Time : ০২:১৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬