ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আধুনিক বরিশাল গড়ার পথে বড় ধাপ : সংসদে উন্নয়ন কর্তৃপক্ষ বিল অনুমোদন

  • Reporter Name
  • Update Time : ০২:১৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৩০ Time View
৫৪

নিজস্ব প্রতিবেদক : বিভাগ প্রতিষ্ঠার প্রায় ৩৪ বছর পরে আলোর মুখ দেখতে যাচ্ছে ‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ-বিডিএ। গত শুক্রবার জাতীয় সংসদে অনুমোদিত হয়েছে ‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬’। বিগত মহাজোট সরকারের নানামুখী ছল চাতুরিতে হিমাগারে থাকা বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিষটি প্রথম আলোর মুখ দেখে বিদায়ী অন্তর্বর্তী সরকারের সময়ে। গত বছর ১০ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ-বিডিএ’ আইনের খসরা অনুমোদনের পরে নভেম্বর মাসে তা চূড়ান্ত অনুমোদন লাভ করে।

গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার গঠনের পরে ১০ এপ্রিল জাতীয় সংসদে ‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ-বিডিএ’ গঠনের আইনি প্রক্রিয়ার চূড়ান্ত অনুমোদনের ফলে এখন এ সশাষিত প্রতিষ্ঠানটি গঠনের আর কোনো বাধা রইল না। এর ফলে পরিকল্পিত বরিশাল মহানগরী গঠনের পথও সুগম হল। নগরীতে অবকাঠামো নির্মাণে বরিশাল সিটি করপোরেশনের দুর্নীতিবাজ সিন্ডিকেটের কবল থেকে নগরবাসীর অনেকটাই রেহাই মিলবে বলেও আশা করছেন ওয়াকিবহাল মহল। পাশাপাশি একটি পরিকল্পিত মহানগরী গড়ার ক্ষেত্রেও বিডিএ অবদান রাখবে বলে আশা করছেন সাধারণ মানুষ।

বরিশাল সদর আসনের এমপি ও প্রথম নির্বাচিত সিটি মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ার এবং বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি নজরুল ইসলাম রাজনসহ বরিশালের বিভিন্ন সামাজিক সংগঠন বিডিএ গঠনে বর্তমান সরকারের আন্তরিকতাকে স্বাগত জানিয়ে অবিলম্বে প্রতিষ্ঠানটির কার্যক্রম চালুরও দাবি জানিয়েছেন।

মুজিবুর রহমান সারোয়ার সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইনকিলাবকে বলেন, বরিশালের যত উন্নয়ন তার প্রায় পুরোটাই শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার হাত দিয়েই শুরু হয়েছে। তাদের যোগ্য উত্তরসুরী বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও বরিশালের বিষয়ে সম্পূর্ণ আন্তরিক ও ওয়াকিবহাল আছেন বলে জানিয়ে তিনি জানান, আগামীতেও বরিশালের জন্য যা যা প্রয়োজন, তা করবেন প্রধানমন্ত্রী।

বরিশাল মহানগরবাসীর মতে, বিডিএ গঠনের ফলে বরিশাল মহানগরীর পরিকল্পিত উন্নয়নসহ পুরো নগরীকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা সম্ভব হতে পারে। যা আরো অনেক আগেই প্রয়োজন ছিল। বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে উল্লাসিত বরিশালের আমজনতাও। তবে সবাই এর দ্রুত বাস্তবায়ন দেখতে চান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

আধুনিক বরিশাল গড়ার পথে বড় ধাপ : সংসদে উন্নয়ন কর্তৃপক্ষ বিল অনুমোদন

Update Time : ০২:১৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬