ঢাকা ১১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় মিথ্যা মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছে দুই শিক্ষার্থী

  • Reporter Name
  • Update Time : ০২:২৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭০ Time View
১০৮

নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মিথ্যা মামলার আসামি হয়ে দুই সহোদর শিক্ষার্থী পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষার্থী লিমন হাওলাদার। তিনি জানান, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের লক্ষ্মণ মিস্ত্রির ছেলে অশোক মিস্ত্রি পূর্বশত্রুতার জের ধরে গত ২৩ ফেব্রুয়ারি আগৈলঝাড়া থানায় তার ও তার ছোট ভাই ফকুর বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন।

লিমন দাবি করেন, “আমাদের কোনো এয়ারগান নেই এবং আমরা এয়ারগান চালাতেও জানি না। আমি বর্তমানে ঢাকা কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। আমার ছোট ভাই আস্কর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার দিন আমি এলাকায় ছিলাম না; উজিরপুর উপজেলার সাতলা গ্রামে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম।

তিনি আরও অভিযোগ করেন, প্রায় সাত বছর আগে জমিতে ইঁদুর মারার জন্য অবৈধ বিদ্যুৎ সংযোগ দিলে তার চাচাত ভাই জিয়া হাওলাদার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে প্রাণে বেঁচে গেলেও তার দুই হাতের কবজি কেটে ফেলতে হয় এবং তিনি পঙ্গুত্ব বরণ করেন। ওই ঘটনার পর থেকেই অশোক মিস্ত্রি তাদের পরিবারের প্রতি ক্ষুব্ধ ছিলেন বলে দাবি করেন লিমন।

লিমনের ভাষ্য, দীর্ঘদিনের বিরোধের জের ধরে অশোক মিস্ত্রি পরিকল্পিতভাবে তাদের দুই ভাইয়ের বিরুদ্ধে সাজানো মামলা দিয়ে সামাজিক মর্যাদা ক্ষুণ্ন ও শিক্ষাজীবন বিপন্ন করছেন। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হয়রানি থেকে মুক্তি পাওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য জয়নাল হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ হাওলাদার, স্কুল শিক্ষিকা শাহিদা বখতিয়ার, কবির হাওলাদার, আলমগীর হাওলাদার, নুপুর বেগম, রেজাউল করিম, জাহাঙ্গীর হাওলাদারসহ স্থানীয় শতাধিক নারী-পুরুষ।

এ বিষয়ে মামলার বাদী অশোক মিস্ত্রি বলেন, সংবাদ সম্মেলনে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

আগৈলঝাড়ায় মিথ্যা মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছে দুই শিক্ষার্থী

Update Time : ০২:২৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬