ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা

  • Reporter Name
  • Update Time : ১২:৪৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ২৯ Time View
৬০

নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সুজনকাঠি কালিবাড়ি খাল ও গৈলা বাজার এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার অব্যবস্থাপনার কারণে ক্রমেই জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করছে।

খালের উপর অনিয়ন্ত্রিতভাবে বাঁধ নির্মাণ করায় স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে, ফলে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বাড়ছে। এ পরিস্থিতিতে জলাবদ্ধতা নিরসনে বুধবার সকালে  এক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার সুজনকাঠী গ্রামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিসিডিবির সহযোগিতায় পরিচালিত আগৈলঝাড়া উপজেলা নেটওয়ার্ক কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক। সভায় আরও উপস্থিত ছিলেন বিনোদিনী বৈদ্য, রিনা হালদার, শেফালী রায় ও মেরী হালদার।

এছাড়া সিসিডিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কর্মসূচি কর্মকর্তা উজ্জল রত্ন, হিসাব রক্ষণ কর্মকর্তা ডেভিড লিটন দাস, সিও ইসহাক হালদার এবং সাহাবুদ্দিন তালুকদার, গৈলা ইউনিয়ন পরিষদ সদস্য  সদীন অধিকারী।

বক্তারা বলেন, খালের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং অবৈধ বাঁধ নির্মাণ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। অন্যথায় জলাবদ্ধতার সমস্যা আরও ভয়াবহ রূপ নিতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে টেকসই পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের দাবি জানান। সভা শেষে স্থানীয় জনগণকে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণের কথাও জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

আগৈলঝাড়ায় খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা

Update Time : ১২:৪৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬