ঢাকা ০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল, উপবৃত্তি ও ইউনিফর্ম বিতরণ

  • Reporter Name
  • Update Time : ১২:৪৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ২৫ Time View
৫৩

নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, উপবৃত্তি  এবং ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না। বিশেষ অতিথি ছিলেন এইচ. এম. রফিকুল ইসলাম কাজল ও মো. সরোয়ার হোসেন মিয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার মোহাম্মদ আলী এবং বাবু শ্যামল ঘটক।

মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আঃ জব্বার এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়। অতিথিরা বলেন, নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা ও ভালো ফলাফলের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের পাশাপাশি পরিবার ও দেশের জন্যও গর্ব বয়ে আনতে পারে।

পরে অর্ধ-বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী  নিয়মিত উপস্থিত  সকল  শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও ইউনিফর্ম বিতরণ করা হয়। এ সময় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

আগৈলঝাড়ায় অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল, উপবৃত্তি ও ইউনিফর্ম বিতরণ

Update Time : ১২:৪৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬