ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী বছরের মধ্যে ঢাকায় ৫০ কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ সম্ভব হবে : মির্জা ফখরুল

  • Reporter Name
  • Update Time : ১২:০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ২৩ Time View
৩৭

ডেস্ক সংবাদ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেছেন, নারায়ণগঞ্জে বাস্তবায়নাধীন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আগামী এক বছরের মধ্যেই এটি পুরোপুরি সম্পন্ন হবে। প্রকল্পটি পুরোপুরি চালু হলে ঢাকা মহানগরীতে দৈনিক ৫০ কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ করা সম্ভব হবে।

আজ সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের গন্ধর্বপুরে ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট (ডিইএসডব্লিউএসপি)’ প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের প্রকল্পটির কাজ প্রায় শেষের দিকে। মূল শোধনাগার ও সংশ্লিষ্ট অবকাঠামোর প্রায় ৯৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। সামান্য কিছু কাজ বাকি রয়েছে, দ্রুত কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি, আগামী এক বছরের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পন্ন হবে।’

মন্ত্রী জানান, প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয় সাপেক্ষ প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে ঢাকার ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে আমাদের এভাবে পানি ব্যবহারের দিকে যেতে হবে

তিনি আরও বলেন, ‘প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার পর আমরা আরেকটি প্রকল্প গ্রহণের পরিকল্পনা করছি, যেখান থেকে আরও ৫০ কোটি লিটার পানি ঢাকা শহরে সরবরাহ করা যাবে। এই দুটি প্রকল্প মিলে প্রতিদিন ১০০ কোটি লিটার সারফেস ওয়াটার সরবরাহ করা সম্ভব হবে।’

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৪৩ লাখ মানুষ সরাসরি উপকৃত হবে। একই সাথে শীতলক্ষ্যা নদীর দূষণজনিত ঝুঁকি মোকাবিলাসহ ঢাকার দীর্ঘমেয়াদি ও পরিবেশবান্ধব পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

প্রকল্প পরিদর্শনকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি ও রূপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

উপকূলের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’ ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল!

আগামী বছরের মধ্যে ঢাকায় ৫০ কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ সম্ভব হবে : মির্জা ফখরুল

Update Time : ১২:০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬