ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭০ Time View
১৪৮

নিজস্ব প্রতিবেদক : হ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইউনিয়নের লস্কর বাড়ি মোড়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগ দেন।

বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন— কালিকচ্ছ ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অরবিন্দ দত্ত, সাবেক সভাপতি কাছু মিয়া ও সাংগঠনিক সম্পাদক পরিমল দেবনাথসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন স্থানীয় বিএনপি নেতারা।

যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু এবং বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন।

বিএনপিতে যোগ দেওয়ার কারণ হিসেবে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অরবিন্দ দত্ত বলেন, আগে আওয়ামী লীগ করতাম, কিন্তু এখন সেই দল বা নেতা কেউ নেই। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং আমার বাল্যবন্ধু নুরুজ্জামান লস্কর তপুর হাত ধরে বিএনপিতে যোগ দিয়েছি।

উপস্থিত বিএনপি নেতারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সকল ধর্ম-বর্ণ ও জাতির মানুষের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল। নবীন এই কর্মীরা আগামী দিনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মানিক। যোগদান শেষে নেতাকর্মীরা বিএনপি জোট মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ হাবিবের ‘খেজুর গাছ’ প্রতীকের সমর্থনে একটি বিশাল মিছিল বের করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

Update Time : ০৭:৫৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬