
নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের কাউখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধ দমনের বিভিন্ন বিষয় নিয়ে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
কাউখালী থানার আয়োজনে শনিবার (৯ আগষ্ট) সকাল ১১ টায় মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, যৌতুক, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলার জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কমিউনিটি পুলিশিং এর সদস্যদের নিয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুরের সহকারী পুলিশ সুপার নাসরিন জাহান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এস,এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সাবেক সদস্য সচিব শাফিউল আজম দুলাল, উপজেলা জামায়েত ইসলামীর সেক্রেটারি মোঃ হুমায়ুন কবির, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মোঃ আলী হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম।এ সময় আরো বক্তব্য রাখেন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার, প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ শিকদার, সাংবাদিক এনামুল হক, শিয়ালকাঠি ইউনিয়নের কমিউনিটি পুলিশের সভাপতি মনিরুজ্জামান মিন্টু, চিপাপাড়া ইউনিয়নের মনিরুল ইসলাম শাহিন, সদর ইউনিয়ন বিএনপি সভাপতি শহিদুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, ইউ,পি সদস্য মোঃ সালাউদ্দিন, রুবেল হোসেন, গ্রাম পুলিশ আব্দুল মান্নান প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক অবক্ষয় রোধ পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় ভূমিকার ওপর জোর দেন। আরো বলেন, সমাজ থেকে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজ নির্মূল করতে দলমত সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
Reporter Name 




















