ঢাকা ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবহেলিত জনপদকে ঢেলে সাজাতে চাই : জামায়াত প্রার্থী জব্বার

  • Reporter Name
  • Update Time : ১২:০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯২ Time View
৮৫

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনের ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন, মেহেন্দিগঞ্জ, হিজলা ও কাজিরহাটবাসী দীর্ঘদিন ধরে অবহেলা, চাঁদাবাজি ও দখলবাজির শিকার। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি এই এলাকার মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই।

আমরা বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করে অবহেলিত জনপদকে ঢেলে সাজাতে চাই। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার (৩১ জানুয়ারি) মেহেন্দিগঞ্জের আদর্শনগর ও আন্ধারমানিক ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে উঠান বৈঠক ও পথসভায় এসব কথা বলেছেন।

আদর্শনগর ইউনিয়নে সাধারণ ভোটারদের নিয়ে বেপারী বাড়িতে উঠান বৈঠক ও পরে আন্ধারমানিক ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের সাহান মাষ্টারের বাড়িতে নারী ভোটারদের অংশগ্রহণে উঠান বৈঠক এবং রাতে একই ইউনিয়নের সরদার বাড়িতে উঠান বৈঠকে দাঁড়িপাল্লার প্রার্থী বক্তব্য রাখেন। এছাড়াও আন্ধারমানিক ও আদর্শ নগর ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

প্রচারণাকালে তিনি ভোটারদের খোঁজখবর নেন, এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা সভাপতি মো. আবু সাঈদ মুসা, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের মজলিশে শুরা সদস্য সগির বিন সাঈদ, বরিশাল মহানগর কর্মপরিষদ সদস্য মো. শামীম কবির, কাজিরহাট থানা আমির মাওলানা আবুল হোসাইন , সেক্রেটারী কাজী লুৎফর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাজীরহাট থানার সভাপতি মাওলানা রুহুল আমিন, আন্ধারমানিক ইউনিয়ন জামায়াতের আমির শহীদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

তালতলীতে মর্গে মরদেহ নিতে গিয়ে দুই পক্ষের হাতাহাতি

অবহেলিত জনপদকে ঢেলে সাজাতে চাই : জামায়াত প্রার্থী জব্বার

Update Time : ১২:০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬