ঢাকা ০২:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১২ ফেব্রুয়ারির পর এই জনপদ সন্ত্রাস মুক্ত হবে: ইঞ্জিনিয়ার সোবহান

  • Reporter Name
  • Update Time : ০১:১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৫ Time View
৭৩

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর এই জনপদ সন্ত্রাস মুক্ত হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী জনসংযোগ শেষে অনুষ্ঠিত পথসভায় ফুটবল মার্কার প্রার্থী ক্লিন ইমেজের নেতা হিসেবে সবার কাছে পরিচিত ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন, জনগনকে সাথে নিয়েই নিরাপদ জনপদ গড়বো, কারন আমার জনগনই আমার কাছে এমপি।

তিনি আরও বলেছেন, অনেকেই আপনাদের ভয়ভীতি প্রদর্শন করছে। ওইসব সন্ত্রাসীদের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। আপনারা (ভোটাররা) শুধু আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মুখ বুঝে থাকবেন। ১২ ফেব্রুয়ারি সারাদিন আপনারা হাত খোলা রেখে ফুটবল মার্কায় ভোটপ্রদান করার মাধ্যমে সন্ত্রাসীদের দাঁত ভাঙ্গা জবাব দিবেন। আপনাদের মহামূল্যবান ভোটের মাধ্যমে ওইসব সন্ত্রাসীরা জোয়ারের পানির মতো ভেসে যাবে। তারা পালাবার পথ খুঁজে পাবেনা। কারণ বরিশাল-১ আসনে সন্ত্রাসীদের কোন স্থান হবেনা।

ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, অনেকেই আপনাদের কাছে মিষ্টি মিষ্টি কথা বলে ভোট চাইবে। তাদের অতীত কর্মকান্ড পর্যালোচনা করে আপনার ভোট কোথায় দিবেন তার সিদ্ধান্ত নিবেন। আপনারা সবাই জানেন, দুষ্টু লোকের কিন্তু মিষ্টি ভাষা। সেই দুষ্টু লোকের মিষ্টি ভাষায় যারা গাঁ ভাসাবেন, তাদের ২০০১ সালের মতো পরবর্তী পাঁচবছর অত্যাচার, নির্যাতন সহ্য করতে হবে।

তাই আপনাদের (ভোটার) বুঝে শুনে যোগ্যপ্রার্থীকে নির্বাচিত করতে হবে। আমি (সোবহান) যদি খারাপ লোক হয়ে থাকি, আমার কিংবা আমার একনিষ্ট কোন সমর্থকদের বিরুদ্ধে যদি সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি, মাদক বিক্রেতার সঠিক প্রমান আপনারা পেয়ে থাকেন, তাহলে আমাকে (সোবহান) কেউ ভোট দিবেন না। আর যদি আপনারা মনে করেন এলাকার উন্নয়নে, সুখে-শান্তিতে আমাকে অতীতের ন্যায় পেতে চান তাহলে সবার কাছে আমি (সোবহান) আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ফুটবল মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট চাই। জনসংযোগ ও পথসভায় বিভিন্নস্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

উপকূলের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’ ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল!

১২ ফেব্রুয়ারির পর এই জনপদ সন্ত্রাস মুক্ত হবে: ইঞ্জিনিয়ার সোবহান

Update Time : ০১:১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬