ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৯:০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ৩১ Time View
৫৬

নিজস্ব প্রতিবেদক : পুশ-ইন ইস্যুতে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তিনি মনে করছেন, এমন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কম।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনে বিজেপির জয় এবং নির্বাচনের আগে কিছু নেতার বাংলাদেশে মুসলিমদের ‘পুশ-ইন’ করার বক্তব্যের প্রেক্ষাপটে সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, “আমরা গতকালই বিজিবিকে নির্দেশ দিয়েছি, সীমান্তে যেন তারা সতর্ক থাকে। যদিও আমার মনে হয়, এমন কিছু ঘটবে না। তবে যদি কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, তারা যেন তা মোকাবিলা করতে পারে।”

অন্য এক প্রশ্নের জবাবে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে দায়ের করা হাজার হাজার মামলা এক মাসের মধ্যে যাচাই-বাছাই করে তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে করা হত্যা মামলাগুলোকেও এই যাচাইয়ের আওতায় আনা হবে।

এছাড়া আওয়ামী লীগ সরকারের সময়ে দায়ের করা তথাকথিত ‘গায়েবি মামলা’ প্রত্যাহারের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে যানজট ও জনদুর্ভোগ কমাতে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মহাসড়ক ও রেললাইনের পাশে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না। পাশাপাশি পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তে বিশেষ মেশিন বসানো হবে।

নিরাপত্তা জোরদারে বড় পশুর হাটগুলোতে পুলিশের বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার এবং সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থাও রাখা হবে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

সীমান্তে বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : ০৯:০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬