ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‎সমাবেশে‎চাঁদাবাজ-দখলদারদের বিএনপিতে জায়গা হবে না : মহিলা সমাবেশে নুরুল ইসলাম নয়ন

  • Reporter Name
  • Update Time : ১২:৩৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪১ Time View
৭৯
‎চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক।। ‎ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, চাঁদাবাজ যেই হোক না কেন, আমি আপনাদের কথা দিচ্ছি তাদের বিএনপি করতে দেওয়া হবে না। দখলদারদেরও বিএনপিতে জায়গা হবে না। দুর্বৃত্ত, মাদক ব্যবসায়ী, চোর-ডাকাত ও সন্ত্রাসীদের বিএনপিতে থাকার কোনো প্রয়োজন নেই। এদের ছাড়াই বিএনপি ভালোভাবে চলবে।
‎শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে চরফ্যাশন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎নয়ন বলেন, রাজনীতিকে ব্যবহার করে যারা সাধারণ মানুষের ওপর জুলুম, নির্যাতন ও চাঁদাবাজি করে, বিএনপির রাজনীতিতে তাদের কোনো স্থান নেই। বিএনপি জনগণের দল। এই দলে অপরাধীদের কোনো আশ্রয় দেওয়া হবে না। জনগণের কষ্টার্জিত টাকা লুট করে যারা নিজেদের স্বার্থ হাসিল করে, তাদের বিরুদ্ধে আমি কঠোর অবস্থানে থাকব।
‎তিনি আরও বলেন, অনেকেই মনে করেন ভোটের আগে প্রার্থীরা অনেক প্রতিশ্রুতি দেন, কিন্তু ভোটের পর আর খোঁজ থাকে না। আমি স্পষ্টভাবে বলতে চাই ০১৭২৪ভোটের পরও আমি আপনাদের পাশে থাকব। আপনাদের দাবি রয়েছে রাস্তাঘাট উন্নয়ন, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, স্কুল-কলেজের অবকাঠামো উন্নয়ন, কবরস্থান সংস্কার, নিরাপদ পানির জন্য টিউবওয়েল স্থাপনসহ মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করার। নির্বাচিত হলে এসব কাজ পরিকল্পিত ও ধারাবাহিকভাবে বাস্তবায়ন করব।
‎নারীদের উদ্দেশ্যে নুরুল ইসলাম নয়ন বলেন, আপনাদের সম্মান, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা আমার অগ্রাধিকার। নারীরা নিরাপদ না হলে সমাজ নিরাপদ হতে পারে না। আমি চাই, আপনারা মাথা উঁচু করে বাঁচুন, ন্যায় ও ন্যায্যতার সঙ্গে জীবন যাপন করুন। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে চরফ্যাশনকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলা হবে।
‎সমাবেশে হাজার হাজার নারী ভোটার অংশ নেন। এছাড়াও চরফ্যাশন উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া

‎সমাবেশে‎চাঁদাবাজ-দখলদারদের বিএনপিতে জায়গা হবে না : মহিলা সমাবেশে নুরুল ইসলাম নয়ন

Update Time : ১২:৩৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬