ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১১:০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৫৫ Time View
১০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খাইরুল ইসলাম মল্লিক।

কংগ্রেসে বক্তারা বলেন, পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া কৃষকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও সমস্যা সমাধানের সুযোগ সৃষ্টি হচ্ছে।

এছাড়াও লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইনের সঞ্চালনায় ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ, পার্টনার কর্মসূচি বরিশাল অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আহসান উল্যাহসহ উপকারভোগী কৃষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

Update Time : ১১:০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬