ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ১০:৫১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৫০ Time View
৯৭

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মাছ শিকারে নিষেধাজ্ঞাকালীন সময়ে কর্মহীন জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে ২০২৫-২০২৬ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ১ হাজার ৮০০ জেলের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- ৪ কেজি চিনি, ৪ কেজি লবন, ৮ কেজি ডাল, ১০ লিটার তেল, ১২ কেজি আটা এবং ১৬ কেজি আলু।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আহসান উল্যাহ, মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভেটেরিনারী সার্জন ডা. মো. গোলাম মোস্তফা, কোস্টগার্ডের লালমোহন আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. সোহেল রানাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন

Update Time : ১০:৫১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬