ঢাকা ১২:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লাঙ্গলের পক্ষে গণসংযোগে জনগণের ব্যাপক সাড়া ও আশ্বাস পাচ্ছি : হাবিবা কিবরিয়া

  • Reporter Name
  • Update Time : ০২:২০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৪ Time View
১১১
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক তিনবারের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু বর্তমানে রাজনৈতিক মিথ্যা মামলায় কারাবন্দি থাকলেও থেমে নেই লাঙ্গল প্রতীকের নির্বাচনী প্রচারণা। তাঁর অনুপস্থিতিতে প্রার্থীর একমাত্র কন্যা হাবিবা কিবরিয়া বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার প্রত্যন্ত এলাকার আনাচে-কানাচে ঘুরে প্রতিনিয়ত গণসংযোগ, ভোট প্রার্থনা ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনভর মুলাদী উপজেলার মুলাদী সদর ইউনিয়নের চর লক্ষ্মীপুর, সফিপুর ইউনিয়নের সোনামদ্দিন বাজার এবং বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া (বিলের খালের পাড়), চাঁদপাশা ইউনিয়নের চাঁদপাশা কিসমতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় ও উঠান বৈঠক করেন তিনি।
গণসংযোগকালে হাবিবা কিবরিয়া সাংবাদিকদের বলেন, আমার বাবা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আজ কারাগারে। তবে বাবুগঞ্জ ও মুলাদীর সাধারণ মানুষ আমাদের পাশে আছেন। গণসংযোগে নেমে আমি জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া ও আশ্বাস পাচ্ছি, যা আমাদের আরও অনুপ্রাণিত করছে।
তিনি আরও বলেন, আমার বাবা তিনবারের সংসদ সদস্য হিসেবে এই অঞ্চলের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করেছেন। মানুষ সেই উন্নয়ন ভুলে যায়নি। তাই বাবার অনুপস্থিতিতে আমি তাঁর প্রতিনিধি হিসেবে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট প্রদানের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।
উঠান বৈঠক ও গণসংযোগকালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস,মুলাদী উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ আরিফ হোসেন, জাতীয় পার্টির নেতা রহমান শরীফ, সুমন সরদার, বাবুগঞ্জ উপজেলা যুব সংঘতির সাধারণ সম্পাদক সোহেল হাওলাদারসহ বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা। রাজনৈতিক মিথ্যা মামলায় কারাবন্দি থাকলেও জনগণের ভালোবাসা ও সমর্থনই প্রমাণ করে, লাঙ্গল প্রতীক এখনো এই এলাকার মানুষের আস্থার প্রতীক।
গণসংযোগে অংশ নেওয়া অনেক স্থানীয় ভোটার জানান, কারাবন্দি প্রার্থীর প্রতি সহমর্মিতা ও তাঁর অতীত উন্নয়ন কর্মকাণ্ডের কারণে তারা লাঙ্গল প্রতীকের পক্ষেই অবস্থান করছেন। এতে করে বাবুগঞ্জ–মুলাদী আসনে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

উপকূলের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’ ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল!

লাঙ্গলের পক্ষে গণসংযোগে জনগণের ব্যাপক সাড়া ও আশ্বাস পাচ্ছি : হাবিবা কিবরিয়া

Update Time : ০২:২০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬