ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেন্দীগঞ্জে ছাদ থেকে নদীতে পরে কিশোর নিখোঁজ, লঞ্চের সময়সূচি স্থগিত

  • Reporter Name
  • Update Time : ০১:৫৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৩৪ Time View
৬৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালের মেহেন্দীগঞ্জে যাত্রীবাহী অভ্যন্তরীন রুটের লঞ্চের ছাদ থেকে পা পিছলে কালাবদর নদীতে পরে মো. রানা (১৭) নামের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় যাত্রী নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে মোল্লা ট্রান্সপোর্ট কোম্পানী লঞ্চ এমএল লিমা এক্সপ্রেস-৪ এর চলাচলের সময়সূচি সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

মঙ্গলবার (২ জুন) সকাল সোয়া সাতটার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরপশ্চিম এলাকার কালাবদর নদীতে এ দুর্ঘটনা ঘটেছে। নিখোঁজ রানা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের বাবুল হাওলাদারের ছেলে। তিনি মা-বাবার সাথে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে মেহেন্দীগঞ্জের জাঙ্গালিয়ায় গিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুইদিন আগে জাঙ্গালিয়ার কামরুল মোল্লার মেয়ের বিয়ের অনুষ্ঠানে রানার পরিবার অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে মঙ্গলবার সকালে তারা নিজ এলাকায় ফেরার উদ্দেশ্যে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী এমএল লিমা এক্সপ্রেস-৪ লঞ্চে যাত্রা করেন। লঞ্চে ওঠার কিছুক্ষণ পরই অসাবধানতাবশত রানা ছাদ থেকে পা পিছলে নদীতে পরে যান। সাঁতার না জানায় মুহুর্তেই তিনি প্রবল স্রোতের টানে তলিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনার পরপরই এলাকাবাসী জাল ও নৌকা নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে নদীর তীব্র স্রোতের কারণে রানাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। খবর পেয়ে কালীগঞ্জ নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ কিশোরের সন্ধান মেলেনি।

কালীগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক মো. এনামুল হক বলেন, নৌ পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয় জেলেরা যৌথভাবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। নিখোঁজ কিশোরকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

এদিকে দুর্ঘটনার পর যাত্রী নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট লঞ্চের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। বরিশাল নদীবন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ থেকে জারি করা এক আদেশে বলা হয়, মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে লঞ্চটি চলাচলের সময় ছাদে যাত্রী বহন করতে দেখা যায়, যা নৌযান পরিচালনার নিরাপত্তা নির্দেশনার পরিপন্থী। যাত্রীবাহী নৌযানের ছাদে যাত্রী বহন দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় এবং যাত্রী নিরাপত্তাকে মারাত্মকভাবে বিঘ্নিত করে। এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোল্লা ট্রান্সপোর্ট কোম্পানীর এমএল লিমা এক্সপ্রেস-৪ এর চলাচলের সময়সূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

মেহেন্দীগঞ্জে ছাদ থেকে নদীতে পরে কিশোর নিখোঁজ, লঞ্চের সময়সূচি স্থগিত

Update Time : ০১:৫৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬