ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, মূল হোতা গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১১:৩৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৭ Time View
৮৬

নিজস্ব প্রতিবেদক : ভোলা জেলার লালমোহন উপজেলায় চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের মূল হোতা মো. নাগরকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার নাগর উপজেলার বদরপুর ইউনয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরটিটিয়া গ্রামের আবু দেওয়ানের ছেলে।

আজ রবিবার (০১ ফেব্রুয়ারী) র‌্যাব-৮-এর ভোলা ক্যাম্পের সদস্যরা লালমোহনে অভিযান চালিয়েং তাকে গ্রেপ্তার করেন। বিষয়টি নিশ্চিত করে ভোলা র‌্যাব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট রিফাত এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, গত ৩০ ডিসেম্বর নাগরসহ অন্য আসামিরা অটোরিকশাচালক আবু বকর ছিদ্দিককে ছুড়ি দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে সুলতান আলম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে লালমোহন থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর থেকেই র‌্যাব সদস্যরা আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে। পরে এ ঘটনার মূল হোতা নাগরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমোহন থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে এ ঘটনায় পুলিশ মো. ইব্রাহীম (৩৬), মো. রাজা (৩২) ও কাজী তারেক (৩৫) গ্রেপ্তার হন। তারা বর্তমানে জেল হাজতে রয়েছে।

ভোলা র‌্যাব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট রিফাত জানান, ভোর রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ভোলার লালমোহন উপজেলায় অভিযান চালায়।

এ সময় লালমোহনের চাঞ্চল্যকর অটোচালক আবু বকর সিদ্দিক হত্যা মামলার পলাতক আসামি ও ঘটনার অন্যতম মূল হোতা নাগরকে প্রেপ্তার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকের ওপর হামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

ভোলায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, মূল হোতা গ্রেপ্তার

Update Time : ১১:৩৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬