ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট দিলেন স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন, নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৪:২৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৫ Time View
১৪২

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী জেলার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ভোট প্রদান করেছেন স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি রনগোপালদি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে তিনি ভি চিহ্ন দেখিয়ে ছবি তুলেন।

সকাল সাড়ে ৮টার দিকে তিনি ভোটকেন্দ্রে পৌঁছান। এ সময় কেন্দ্র এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়। ভোটকেন্দ্রে প্রবেশের পর নিয়ম অনুযায়ী পরিচয় যাচাই শেষে তিনি শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন বলেন, ভোট জনগণের মৌলিক অধিকার। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করবেন—এই প্রত্যাশাই করি। আমি আশাবাদী, ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

তিনি আরও বলেন, গতকাল (১১ ফেব্রুয়ারি) ডাকুয়াসহ বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে। প্রশাসনকে আমি বাড়তি নিরাপত্তার জন্য বলেছি। নির্বাচনি এলাকায় যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করছে বলে তিনি আশা প্রকাশ করেন।

হাসান মামুন আরও বলেন, একজন প্রার্থী পরিকল্পিতভাবে নির্বাচন বানচাল করার জন্য বিভিন্ন জায়গায় হামলা করছে। তেতুলতলায় আমার কয়েকজন সমর্থককে আহত করা হয়েছে। ওই প্রার্থীর সমর্থকরা ভোটারদের উপর হামলা করছে ভয়ভীতি দেখাচ্ছেন। এ বিষয়ে আমি সেনাবাহিনী এবং সহকারী রিটার্নিং অফিসারকে জানিয়েছি। অনেকদিন ধরে সুষ্ঠু নির্বাচন হয় না। মানুষ ভোট দিতে চায়। মানুষের এই আশাকে হতাশায় যেন পরিণত না করা হয়। গণতন্ত্রকে নতুন করে যেন সংকটে না ফেলা হয়। সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচনের জন্য তিনি প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করছেন।

উল্লেখ্য, রনগোপালদি ইউনিয়ন পরিষদ কেন্দ্রটি এ আসনের একটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে পরিচিত। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে ভালো দেখা গেছে। নারী ও পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করছেন। কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ থাকায় ভোটারদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা যায়।

পটুয়াখালী-৩ আসনে (গলাচিপা-দশমিনা) বিএনপি-সমর্থিত প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক (নুর) ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে এবারের নির্বাচনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

সিলেটে আ.লীগ নেতা, তার স্ত্রী ও গৃহপরিচারিকার গলাকাটা মরদেহ উদ্ধার

ভোট দিলেন স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন, নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগ

Update Time : ০৪:২৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬