ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাণ্ডারিয়ায় আগুনে দুই বসতঘর পুড়ে ছাই

  • Reporter Name
  • Update Time : ০১:৫৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৬ Time View
৯২

ভা-ারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভা-ারিয়ায় অগ্নিকা-ে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে ভা-ারিয়া পৌরসভার পূর্ব লক্ষিপুরা গ্রামের ১ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

অগ্নিকা-ে মো. জলিল সিকদারের টিনশেড কাঠের বসতঘর এবং তার প্রতিবেশী মো. মাহবুব সিকদারের টিনশেড বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।

স্থানীয় সূত্র জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে রহস্যজনকভাবে একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ছড়িয়ে পড়লে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ভা-ারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল হুদা বলেন, সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের কারণ প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ভুক্তভোগী জলিল সিকদার জানান, আগুনে তার ব্যবসার প্রায় ৮০ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় তিনি কাউকে দায়ী করছেন না এবং আইনি সহায়তাও নেবেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

ভাণ্ডারিয়ায় আগুনে দুই বসতঘর পুড়ে ছাই

Update Time : ০১:৫৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬