ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেতাগী হাসপাতালে টয়লেট থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০২:৩৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ২৯ Time View
৫৭

নিজস্ব প্রতিবেদক : বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মো. তৈয়ব আলী হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল পৌনে ৮টার দিকে হাসপাতালের টয়লেট থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বেতাগী সদর ইউনিয়নের বাগলেরপাড় এলাকার বাসিন্দা তৈয়ব আলী পেটব্যথাজনিত সমস্যা নিয়ে সোমবার (১১ মে) সকালে হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সকালে তিনি হাসপাতালের টয়লেটে যান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি ফিরে না আসায় স্বজনরা খোঁজ নিতে গিয়ে তাঁকে সেখানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার রুমন জানান, তাকে পরীক্ষা-নিরীক্ষা করার পর মৃত ঘোষণা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বেতাগী হাসপাতালে টয়লেট থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

Update Time : ০২:৩৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬