ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাবুগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের কমিটি বিলুপ্ত

  • Reporter Name
  • Update Time : ০৩:৪২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৬৩ Time View
১১৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদ (জিওপি)-এর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বরিশাল জেলা গণঅধিকার পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, গত ৪ মে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে বাবুগঞ্জ উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পুনর্বিন্যাস ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে বরিশাল জেলা গণঅধিকার পরিষদের উপ-দপ্তর সম্পাদক মো. হাসান হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হবে বলেও জানানো হয়।
এদিকে, বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি রানা আহমেদ। তিনি বলেন, জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে এবং পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছেন তারা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

বাবুগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের কমিটি বিলুপ্ত

Update Time : ০৩:৪২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬