ঢাকা ০২:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত

  • Reporter Name
  • Update Time : ০২:৪৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ২০ Time View
৪১
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের ব্রাহ্মন্দিয়া গ্রামে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের চারজন গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মাহবুবুর রহমান, আবু নাঈম, নিলুফা বেগম ও আব্দুল খালেক মোল্লা। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ স্থানান্তর করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রতিবেশী ফারুক হোসেন মোল্লা ও তার পরিবারের সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগে বলা হয়, শুক্রবার সকালে পৈতৃক জমিতে ধান রোপণ করতে গেলে প্রতিপক্ষ তাদের বাধা দেয় এবং প্রাণনাশের হুমকি দেয়।
এদিকে বাদী মো. জসীম উদ্দিন অভিযোগ করেন, সকাল সাড়ে ৮টার দিকে তিনি নিজ দোকানে অবস্থানকালে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে মাহবুবুর রহমান, আবু নাঈম, নিলুফা বেগম ও আব্দুল খালেক মোল্লা গুরুতর আহত হন।
এ ঘটনায় বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৯ জনের নাম উল্লেখসহ আরও ৪ থেকে ৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, নামীয় আসামিরা হলেন রিয়াজ হাওলাদার (৩০), আমিনুল ইসলাম (১৬), আবির হাওলাদার (১৭), রানী বেগম (৪৫), মিরাজ হোসেন (৩৫), রিপা বেগম (৩০), শাহজাহান হাওলাদার (৬২), ফারুক হোসেন মোল্লা (৬৫) ও মনোয়ারা বেগম (৫০)। তাদের সবার বাড়ি ব্রাহ্মন্দিয়া গ্রামে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, “ঘটনার অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত

Update Time : ০২:৪৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬