ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বানারীপাড়ায় সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মঞ্জু মোল্লা গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ২৩ Time View
৩৪
বরিশালের বানারীপাড়া পৌরসভার হ্যাটট্রিক বিজয়ী সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৬ জুন) দিবাগত রাত দেড়টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (৭ জুন) সকালে উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের দায়েরকৃত বিষ্ফোরক ও ঘরপোড়া মামলার অজ্ঞাতনামা আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে  তাকে   বরিশালে আদালতে পাঠানো হয়।
 এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান বলেন সাবেক পৌর মেয়র গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে একটি রাজনৈতিক পেন্ডিং মামলায় গ্রেপ্তার দেখিয়ে বরিশাল আদালতে পাঠানো হয়েছে। এ দিকে বানারীপাড়া পৌরসভার তিন বারের সাবেক জননন্দিত মেয়র ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা
সর্বজন শ্রদ্ধেয় বর্ষিয়ান রাজনীতিক গোলাম সালেহ মঞ্জু মোল্লাকে রাজনৈতিক হয়রাণিমূলক মামলায় গ্রেপ্তারের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রায় ৮০ বছর বয়সী একজন সাবেক বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়রকে গভীর রাতে গ্রেপ্তার করে হয়রাণিমূলক মামলায় আসামী করার ঘটনায় দলমত নির্বিশেষে বানারীপাড়ার সর্বস্তরের মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ এর তীব্র  নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তার গ্রেপ্তারের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। দাবি উঠেছে নিঃশর্ত মুক্তির। প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা দৈনিক সমকাল ও যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক একুশে পদকপ্রাপ্ত দেশ বরণ্যে সাংবাদিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ারের ছোট ভাই।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

উপকূলের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’ ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল!

বানারীপাড়ায় সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মঞ্জু মোল্লা গ্রেপ্তার

Update Time : ০৯:৪৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬