ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে আন্তঃজেলা ডাকাত নিজাম হাওলাদার গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১০:৩৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৭১ Time View
১২৪

নিজস্ব প্রতিবেদক : বাকেরগঞ্জে পুলিশের জালে বন্দী আন্তঃজেলা ডাকাত নিজাম হাওলাদার। ২রা এপ্রিল বৃহস্পতিবার গোপণ সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানা পুলিশ উপজেলার চরাদি ইউনিয়নের রানীরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) খন্দকার সোহেল রানা জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে থানার এসআই আবুল কালাম ও এএসআই ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত নিজাম হাওলাদার দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতি কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল।

তার বিরুদ্ধে বাকেরগঞ্জ থানা সহ বিভিন্ন থানায় মোট ১৬টি ডাকাতি মামলা রয়েছে। এর মধ্যে ৬টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

গ্রেফতারের পর তাকে বাকেরগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

বাকেরগঞ্জে আন্তঃজেলা ডাকাত নিজাম হাওলাদার গ্রেফতার

Update Time : ১০:৩৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬