ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে গভীর রাতে দুর্বৃত্তের আগুনে ৮টি খড়কুটার কুড় ভষ্মিভূত!

  • Reporter Name
  • Update Time : ১০:৫৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৩০ Time View
৫৮

মে.আরিফুল ইসলাম,‎ বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: ‎পটুয়াখালীর বাউফলে গভীর রাতে দুর্বৃত্তের দেয়া আগুনে গবাদি পশুর খাবার হিসেবে ব্যবহৃত ৮টি খড়কুটার কুড়ে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের কমলারানীর দিঘীর পাড়ের জোমাদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই বাউফল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভূক্তভোগী পরিবারের অভিযোগ, রাত ২টার দিকে পাশের ঘরের এক ব্যক্তি প্রথমে আগুন দেখতে পেয়ে ডাক-চিৎকার করলে সকলের ঘুম ভাঙে। ততক্ষণে কুড়ের বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায়।

তাদের ধারনা দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে কুড়ে ঘরগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে। ‎ক্ষতিগ্রস্ত কুড়ের মালিক রফিক, ফিরোজ, রাসেল ও রাজ্জাক—এই চার ভাইয়ের দাবি আগুনে তাদের অন্তত ৮টি কুড় সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন।

‎নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, ঘটনাস্থলের পাশের রাস্তাটি দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার জন্য ব্যবহৃত হয়ে আসছে। বিভিন্ন এলাকা থেকে লোকজন ওই পথে আসা-যাওয়া করে এবং প্রায়ই গভীর রাতে সন্দেহজনক লোকজনের আনাগোনা দেখা যায়।

‎এক সাথে ৮টি কুড়ে আগুনের ঘটনা নিঃসন্দেহে পরিকল্পিত বলে দাবি করেছেন স্থানীয়রা। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি।  অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থ গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে ৫৭টি ওয়ার্ডে খেলার মাঠের কাজ শিগগিরই শুরু হবে : শওকত হোসেন সরকার

বাউফলে গভীর রাতে দুর্বৃত্তের আগুনে ৮টি খড়কুটার কুড় ভষ্মিভূত!

Update Time : ১০:৫৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬