ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল-১: বিএনপির জহির উদ্দিন স্বপনের সঙ্গে জামায়াত প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ

  • Reporter Name
  • Update Time : ০৭:৫২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৭ Time View
১২৯

নিজস্ব প্রতিবেদক : বরিশাল-১ আসনের ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা কামরুল ইসলাম। সোমবার (২ ফেব্রুয়ারি) গৌরনদী উপজেলার ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের নির্বাচনী কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উভয় প্রার্থীর মধ্যে কুশল বিনিময় হয় এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। আলোচনায় পারস্পরিক সহযোগিতা ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ, গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু সহ স্থানীয় অনান্য অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

উপকূলের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’ ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল!

বরিশাল-১: বিএনপির জহির উদ্দিন স্বপনের সঙ্গে জামায়াত প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ

Update Time : ০৭:৫২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬