
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এবং পার্টনার প্রকল্পের যৌথ উদ্যোগে সুগারক্রপ চাষের আধুনিক প্রযুক্তি বিষয়ক তিনদিনের কৃষক প্রশিক্ষণ বরিশালে শুরু হয়েছে।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসআরআইর মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদ বলেন, আখ একটি অর্থকরী ফসল। তাই ইক্ষু চাষের পাশাপাশি ডাল, খেজুর, স্টেডিয়া এসব ফসল চাষে গুরুত্ব দেয়া দরকার। এ বিষয়ে বিএসআরআইর পক্ষ হতে কৃষকদের কারিগরি সহযোগিতা প্রদান করা হবে।
উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রিন্সিপাল কিশোর কুমার মজুমদার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসাাম্মৎ মরিয়ম।
বিএসআরআইর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ কে এম রাশেদুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএসআরআইর ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা রতন কুমার গনপতি সহ বিভিন্ন কর্মকর্তাগন বক্তব্য রাখেন। প্রশিক্ষণে ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।
Reporter Name 




















