ঢাকা ০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

  • Reporter Name
  • Update Time : ১০:৩৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭২ Time View
১২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।

‎
দিবসটি উপলক্ষে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করতে ভিড় করেন নানান শ্রেণি পেশার মানুষ। রাত সাড়ে ১১টার মধ্যে পুরো শহীদ মিনার এলাকায় শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন সংগঠনসহ সাধারণ মানুষ।

রাত ১২টা ১মিনিটে প্রথমেই শহীদ বেদীতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। এর পর পরই শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন। এরপরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক-সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় শ্রদ্ধা নিবেদন করতে আসা আগতরা জানান, ‘৭১-এর মুক্তিযুদ্ধকে লালন করে সকলে মিলে নতুন একটি বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এতে আগামীর বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে এমন প্রত্যাশা সবার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

Update Time : ১০:৩৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬