ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে মজুত করা আড়াই হাজার লিটার ডিজেল জব্দ, সরকারি দামে বিক্রি

  • Reporter Name
  • Update Time : ০১:০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৩১ Time View
৬০

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জে অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করে সরকার নির্ধারিত দামে বিক্রি করেছে প্রশাসন।

গতকাল রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠি এলাকায় সিদ্দিকুর রহমান মোল্লার দোকানে অভিযান চালিয়ে ২ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না এ অভিযানে নেতৃত্ব দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্দিকুর রহমান মোল্লার মালিকানাধীন মোল্লা এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়।

এ সময় তাঁর কাছে অবৈধভাবে মজুত করা ২ হাজার ৬০০ লিটার ডিজেল পাওয়া যায়। কৃত্রিম সংকট সৃষ্টি করে পরে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে ব্যবসায়ী এই ডিজেল মজুত করে রেখেছিলেন। ভ্রাম্যমাণ আদালত তা জব্দ করে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে দেন। এ ছাড়া ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করায় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ ডিজেল বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা দেওয়া হয়েছে। জনস্বার্থবিরোধী এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

বরিশালে মজুত করা আড়াই হাজার লিটার ডিজেল জব্দ, সরকারি দামে বিক্রি

Update Time : ০১:০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬