ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

  • Reporter Name
  • Update Time : ০১:৩৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৫৭ Time View
১২৩

নিজস্ব প্রতিবেদক : ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ প্রতিপাদ্যে বরিশালে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও জেলা সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সিভিল সার্জন অফিসের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সিভিল সার্জন ডা. এস.এম. মনজুর-এ-এলাহী সভাপতিত্ব করেন।

পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে সভাপতির বক্তৃতায় সিভিল সার্জন বলেন, সুস্থ জীবন নিশ্চিত করতে প্রতিদিনের খাবারে শাক-সবজি ও ফলমূল অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি। খাদ্য উৎপাদন থেকে শুরু করে পরিবহন, সংরক্ষণ ও রান্নার প্রতিটি ধাপে পুষ্টিগুণ অক্ষুণ্ন রাখতে হবে। এসময় তিনি খাবার গ্রহণের আগে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন।

শিশু পুষ্টির গুরুত্ব তুলে ধরে সিভিল সার্জন বলেন, জন্মের এক ঘণ্টার মধ্যে শিশুকে মায়ের শাল দুধ খাওয়াতে হবে। প্রথম ছয় মাস শুধু মায়ের দুধই শিশুর জন্য যথেষ্ট। ছয় মাস পর মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি পুষ্টিকর বাড়তি খাবার খাওয়াতে হবে। শিশুর শারীরিক ও মানসিক বিকাশে প্রতিদিন একটি করে ডিম খাওয়ানো গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সুষম খাদ্য গ্রহণ, শিশুর সঠিক বৃদ্ধি, মাতৃস্বাস্থ্য রক্ষা এবং অপুষ্টি প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোই জাতীয় পুষ্টি সপ্তাহের মূল লক্ষ্য। পুষ্টি বিষয়ক শিক্ষা ও সচেতনতা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে এ ধরনের প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। নিয়মিত ব্যায়াম ও শরীর চর্চার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি গর্ভবতী মায়েদের সঠিক যত্ন ও নিয়মিত স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা অত্যন্ত জরুরি বলেও বক্তারা মন্তব্য করেন।

আলোচনা সভায় ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শওকত আলী’র সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ অফিসার জুঁই দত্ত ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স এন্ড ইম্যুলাইজেশন মেডিকেল অফিসার ডা. মো. ফয়সাল কবির বক্তৃতা করেন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

বরিশালে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

Update Time : ০১:৩৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬