ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা প্রশাসনের কর্মসূচি

  • Reporter Name
  • Update Time : ০১:২৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪১ Time View
৭১

নিজস্ব প্রতিবেদক : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন কর্মসূচি ঘোষণা করেছে।

বরিশাল জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে বরিশাল নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

শনিবার সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক- রাজনৈতিক -সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল ১০টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

এছাড়া ভাষা আন্দোলনে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় সকল মসজিদে বিশেষ দোয়া এবং মন্দির ও গির্জায় প্রার্থনার আয়োজন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাকেরগঞ্জে গাছ পড়ে ঘরচাপায় শিশু সহ গৃহবধূ আহত

বরিশালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা প্রশাসনের কর্মসূচি

Update Time : ০১:২৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬