ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে ‘হাম-রুবেলা’র টিকাদান বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা

  • Reporter Name
  • Update Time : ০২:৪২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৫৮ Time View
৮৭

নিজস্ব প্রতিবেদক : জেলায় আজ হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমানের সভাপতিত্বে তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পিরোজপুর পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং অংশীজনরা।

সভায় আসন্ন জরুরি ‘এমআর’ টিকাদান কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনা, টিকাদান কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং শিশুদের শতভাগ টিকার আওতায় আনার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে হাম ও রুবেলার ঝুঁকি কমাতে গণসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জানানো হয়, জেলার প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এজন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং সকল পর্যায়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মালচিং পদ্ধতিতে বরিশালে কৃষিতে নতুন সম্ভাবনা

পিরোজপুরে ‘হাম-রুবেলা’র টিকাদান বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা

Update Time : ০২:৪২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬