ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ১১:০৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৪১ Time View
৭৩

নিজস্ব প্রতিবেদক : জেলায় আজ হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সাঈদ।

জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত সোমবার সকাল ১০টায় পৌর শহরের করিমুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক।

জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মাহামুদুর রহমান মামুন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে টিকা কেন্দ্রে সন্তানদের নিয়ে টিকা দেয়ার আহ্বান জানান।

সিভিল সার্জন ডা.মতিউর রহমান বাসস’কে বলেন, ১১ দিনব্যাপী এই কর্মসূচিতে জেলার ৭টি উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১ লাখ ২০ হাজার ৭৯১ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে ৫৭টি ওয়ার্ডে খেলার মাঠের কাজ শিগগিরই শুরু হবে : শওকত হোসেন সরকার

পিরোজপুরে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি উদ্বোধন

Update Time : ১১:০৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬