Update Time :
০১:১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
৬২
Time View
পিরোজপুরে নির্বাচনী নিরাপত্তায় র্যাবের মহড়া
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার ৩টি সংসদীয় আসনের ৪১৮টি কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শন ও মহড়া করেছে র্যাব-০৮ (বরিশাল) এর একটি টিম। আজ মঙ্গলবার জেলার বিভিন্ন আসনে র্যাব-০৮ এর টিম বিভিন্ন কেন্দ্র পরিদর্শনসহ এ মহড়া কার্যক্রম পরিচালনা করে। র্যাব-০৮ এর কোম্পানি কমান্ডার কামরুজ্জামান জানান, পিরোজপুরের তিনটি আসনের প্রত্যেক কেন্দ্রে আমাদের মোবাইল পেট্রোল টিম আছে। কেন্দ্র পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। জেলায় ৬৫ জন র্যাব সদস্য মোতায়েন রয়েছেন। নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে তিনটি আসনেই কাজ করে যাচ্ছে র্যাব-০৮।
৮৮
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার ৩টি সংসদীয় আসনের ৪১৮টি কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শন ও মহড়া করেছে র্যাব-০৮ (বরিশাল) এর একটি টিম।
আজ মঙ্গলবার জেলার বিভিন্ন আসনে র্যাব-০৮ এর টিম বিভিন্ন কেন্দ্র পরিদর্শনসহ এ মহড়া কার্যক্রম পরিচালনা করে।
র্যাব-০৮ এর কোম্পানি কমান্ডার কামরুজ্জামান জানান, পিরোজপুরের তিনটি আসনের প্রত্যেক কেন্দ্রে আমাদের মোবাইল পেট্রোল টিম আছে। কেন্দ্র পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। জেলায় ৬৫ জন র্যাব সদস্য মোতায়েন রয়েছেন।
নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে তিনটি আসনেই কাজ করে যাচ্ছে র্যাব-০৮।