ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে আ.লীগ সন্ত্রাসীদের হামলায় মৎস্যজীবী দলের নেতাকে কুপিয়ে জখম, আহত ৫

  • Reporter Name
  • Update Time : ১০:০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৯ Time View
৩০৫

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী বাজার এলাকায় আওয়ামীলীগ সন্ত্রাসীদের হামলায় মৎস্যজীবী দল সভাপতি ও জাসাসের সভাপতি সহ ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন পত্তাশী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম ফকির (৫৫), জাসাসের সভাপতি জাহিদ হোসেন (৩৮), একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ নাহিদ হোসেন (১৮), নাছির উদ্দীন ফকির (৫০) ও নাইম হোসেন (২৮)। আহতরা বর্তমানে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে পত্তাশী বাজার এলাকায় হঠাৎ ডাকচিৎকার শোনা গেলে লোকজন এগিয়ে এসে পাঁচজনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। অভিযোগ রয়েছে, তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। আহত জাহিদ হোসেন দাবি করেন, পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন টুকু সহ আরো কয়েকজন আওয়ামী সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালান।

এবিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন অভিযোগ অস্বীকার করে বলেন, আমি মারামারি থামাতে গিয়ে নিজেই আহত হয়েছি। আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে। এ বিষয়ে ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মোঃ শামীম হাওলাদার জানান, মারামারির খবর পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

পিরোজপুরে আ.লীগ সন্ত্রাসীদের হামলায় মৎস্যজীবী দলের নেতাকে কুপিয়ে জখম, আহত ৫

Update Time : ১০:০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬