ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী- ১ : আলতাফ হোসেন চৌধুরীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণ অধিকারের প্রার্থী

  • Reporter Name
  • Update Time : ০৭:০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২০ Time View
২২৮

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী শহিদুল ইসলাম ফাহিম।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে পটুয়াখালী শহরের শের-ই-বাংলা সড়কে আলতাফ হোসেন চৌধুরীর বাসভবনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম ফাহিম বলেন, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে বিএনপির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। পারস্পরিক এই সমঝোতার অংশ হিসেবে পটুয়াখালী জেলার অন্যান্য আসনগুলোতে গণঅধিকার পরিষদ বিএনপিকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে।

এরই ধারাবাহিকতায় তিনি পটুয়াখালী-১ আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, তার প্রধান সমন্বয়কারী মাকসুদ বায়জিদ পান্না, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ওয়াহিদ সরোয়ার কালাম, জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, সাবেক সদস্য সচিব শাহ আলমসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, বৃহত্তর স্বার্থে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই রাজনৈতিক সমঝোতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

পটুয়াখালী- ১ : আলতাফ হোসেন চৌধুরীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণ অধিকারের প্রার্থী

Update Time : ০৭:০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬