ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ভোজ্য তেলের মজুদ রোধে যৌথ অভিযান

  • Reporter Name
  • Update Time : ১১:৩৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৬৩ Time View
১৪১

নিজস্ব প্রতিবেদক :  ভোজ্য তেলের সরবরাহ ও মজুদ রোধে জেলার বাউফলে যৌথ অভিযান পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল বুধবার র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং   জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পটুয়াখালী’র সমন্বয়ে গঠিত একটি যৌথ দল বাউফল উপজেলার বগা বন্দর ও ফেরিঘাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোজ্য তেলের অতিরিক্ত মূল্য আদায়, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। এসময় মোট ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

র‌্যাব -৮ সিপিসি-১ পটুয়াখালীর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। একইসঙ্গে অবৈধ মজুদদারদের বিষয়ে সচেতন নাগরিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

পটুয়াখালীতে ভোজ্য তেলের মজুদ রোধে যৌথ অভিযান

Update Time : ১১:৩৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬