ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ৩ Time View

নিজস্ব প্রতিবেদক : জেলার বাউফল উপজেলায় পুকুরে গোসল করতে নেমে মো. জিহাদ (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। জিহাদ বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইলিয়াসের ছেলে। সে বাউফল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে জিহাদ কয়েকজন সহপাঠীর সঙ্গে বাউফল বালিকা বিদ্যালয়ের বড় পুকুরে গোসল করতে নামে।

একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে সহপাঠীরা খোঁজাখুঁজি শুরু করে এবং পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেছেন, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি না থাকায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পটুয়াখালীতে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পটুয়াখালীতে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

Update Time : ০৪:৫৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬