ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে কুয়ায় পড়ে শিশুর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৩:১৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৮৮ Time View
১৭৩

নিজস্ব প্রতিবেদক : জেলার গলাচিপা উপজেলায় কুয়ায় পড়ে মাসুম বিল্লাহ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার চরকাজল ইউনিয়নের ছোট কাজল গ্রামের জমাদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত মাসুম বিল্লাহ ওই গ্রামের মো. শাকিল খন্দকার ও রিনা বেগম দম্পতির একমাত্র সন্তান।

স্বজনরা জানান, শিশুটির বাবা-মা জীবিকার তাগিদে ঢাকায় কাজ করেন। এ কারণে মাসুম দাদা-দাদির সঙ্গে বাড়িতে থাকত। আজ সকালে ঘুম থেকে ওঠার পর দাদি তাকে ভাত খাওয়ান। পরে শিশুটি খেলতে বাড়ির পাশে যায়। এর একপর্যায়ে বাড়ি সংলগ্ন কুয়ায় শিশুটি পড়ে যায়।

পরে শিশুটিকে দেখতে না পেয়ে দাদি খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কুয়ার পানিতে ডুবন্ত অবস্থায় মাসুমকে উদ্ধার করা হয়। পরে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গলাচিপা থানার সেকেন্ড অফিসার মো. রানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

তিনি জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

পটুয়াখালীতে কুয়ায় পড়ে শিশুর মৃত্যু

Update Time : ০৩:১৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬